শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিশেষ ঘোষণা:
এক দশক পেরিয়ে নিউজরুমবিডি.কম! শীঘ্রই আমরা আসছি আরও নতুন আঙ্গিকে, নতুন উদ্যমে। আমাদের সঙ্গেই থাকুন...
ঢাকা শহেরর পানির অবস্থা খুবই ভয়াবহ: মির্জা ফখরুল

ঢাকা শহেরর পানির অবস্থা খুবই ভয়াবহ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (৬জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার পানির অবস্থা প্রসঙ্গে বলেন, “সাম্প্রতিক এক ক্যাবিনেট বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা শহরের পানির অবস্থা খুবই ভয়াবহ। একটি বড় অংশের পানি পানযোগ্য নয়। আরেকটি বড় সমস্যা হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর হাজার মিটার নিচে নেমে যাচ্ছে। এটি ঢাকার জন্য একটি ভয়াবহ বিপদ ডেকে আনছে।”

এর আগে তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকব না; আমি আমার দেশের অন্য শহরে গিয়ে থাকব। কারণটা হচ্ছে, এটাকে আর বাসযোগ্য মনে হয় না।”

মির্জা ফখরুল বলেন, “আপনি ঘর থেকে বের হলেই যে অক্সিজেন গ্রহণ করেন, সেটাও দূষিত। আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকাই যায় না। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই অবস্থা থেকে যদি আমরা বের হতে না পারি, প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে আনতে না পারি, তাহলে এতক্ষণ যে স্বপ্নের কথা বলা হলো, সেগুলো স্বপ্নই থেকে যাবে। কারণ আমরা কি সত্যিই সেই মুক্ত বাতাস নিতে পারব?”

তিনি বলেন, “আরো বেশিদিন যেন মানুষ বেঁচে থাকতে পারে, সেজন্য দূষণমুক্ত অক্সিজেন নিশ্চিত করা এবং বাসযোগ্য শহর ও নগর গড়ে তোলার আন্দোলন প্রয়োজন।”

মন্ত্রী আরো বলেন, “শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না। যারা নীতিনির্ধারণ করছেন, ঢাকা শহর পরিচালনা করছেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পর প্রকল্প চলছে এই ঢাকা নগরীর জন্য—কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। সেই বিষয়গুলো সামনে নিয়ে এগোনো দরকার।”

শেয়ার করুন...

© All rights reserved © 2026 newsroombd.com
Design & Developed BY ThemesBazar.Com